কে পপ ব্যান্ড বিটিএস উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। গান ও নাচের অসাধারণ দক্ষতা দিয়ে বিশ্বব্যাপী ভক্তদের কে-পপ উন্মাদনায় ভাসাচ্ছেন দক্ষিণ কোরিয়ার সাত সদস্যের এই ব্র্যান্ড।
এই দলের অন্যমত সদস্য জিমিন
পার্ক জিমিন। ২৭ বছরের এই তারকা সম্প্রতি বিলাসবহুল ফরাসি ফ্যাশন হাউস ডিওরের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন।
সোমবার (১৬ জানুয়ারি) সোশ্যাল নেটওয়ার্কে বিটিএস গায়কের স্পোর্টি লুকের ছবি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
জিমিনের সঙ্গে অংশীদারত্বের কথা ঘোষণা করে ফ্যাশন হাউস ডিওর জানায়, জিমিনের সঙ্গে ডিওরের এই চুক্তি সুন্দর বন্ধন সৃষ্টি করবে। সেই সঙ্গে কিম জোনসের সঙ্গেও সম্পর্ক অব্যাহত থাকবে। কারণ, তিনি এর আগেও কে-পপ ব্যান্ডের জন্য মঞ্চের পোশাক তৈরি করেছেন।
ছবি প্রকাশ পাওয়ার পর ভক্তদের প্রশংসায় ভাসছেন জিমিন। এই সিরিজের পোশাক ডিজাইন করেছেন ডিজাইনার কিম জোনস।
ডিওরের ইনস্টাগ্রামে পোস্টে দেখা যায়, ডিওরের সামার ২০২৩ কালেকশনের একটি সিরিজের পোশাক পরা ফ্রেমবন্দী হয়েছেন জিমিন।
