সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু – এই ১৫ দিনের সময়সীমায় ঢাকায় আয়োজিত হবে তিনটি গানের কনসার্ট। এর মধ্যে পাকিস্তানের কাবিশ ও আসিম আজহারের পাশাপাশি মঞ্চে উঠবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, শিরোনামহীন ও মেঘদল।
১৮ সেপ্টেম্বর ঢাকার আলোকিতে হবে ‘এক্স ফোর্স প্রেজেন্টস মিক্সটেপ ভলিউম ৩’। এতে নেমেসিস, অ্যাভয়েডরাফা, ইন্দালো, কার্নিভ্যাল, আফটারম্যাথ, কনক্লুশন ও ফিরোজ জংসহ ১০টি ব্যান্ড গান করবে।
দুপুর আড়াইটায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। টিকিট পাওয়া যাচ্ছে সেট সেট রক ডটকমে।
২৬ সেপ্টেম্বর ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ কনসার্টে ঢাকায় গাইবে পাকিস্তানি ব্যান্ড কাবিশ। তাদের সঙ্গে থাকবে শিরোনামহীন ও মেঘদল। ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি।
গত ৫ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় কনসার্টটি স্থগিত করা হয়েছিল। আগের টিকিটধারীদের নতুন করে টিকিট কিনতে হবে না। নতুন টিকিট পাওয়া যাবে টিকিফাইয়ে।
এরপর ২ অক্টোবর ‘দ্য আসিম আলী ট্যুর’-এর অংশ হিসেবে স্বদেশ অ্যারেনায় গান করবেন পাকিস্তানি সংগীতশিল্পী আসিম আজহার। তার সঙ্গে মঞ্চে থাকবে ওয়ারফেজ। পারফর্ম করবে মডার্নোটাকুও। টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাইয়ে।



