সুকেশ চন্দ্রশেখরের ২১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা বলিউডে তুমুল ঝড় বইয়ে দিচ্ছে। এই মামলায় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে নাম জড়িয়েছে আরেক তারকা নোরা ফাতেহির।
তবে নোরা ফাতেহি এই অভিযোগ অস্বীকার করে আসছেন। সম্প্রতি তিনি দাবি করেছিলেন, সুকেশ তাকে “প্রেমিকা” হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বিনিময়ে বাড়ি-গাড়ি আর বিলাসবহুল জীবনযাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এবার নোরার বক্তব্যের পরে যেন বিস্ফোরক হলেন সুকেশ। তিনি জানালেন, নোরা তার কাছে টাকা নিয়ে নিজ দেশ মরক্কোতে বাড়ি কিনেছেন। আরও জানান, বলিউড তারকা নোরা ফাতেহি সব সময় জ্যাকুলিন ফার্নান্দেজকে ঈর্ষা করতেন।
আদালতে দেওয়া জবানবন্দিতে নোরা জানিয়েছিলেন, পিঙ্কি ইরানির মাধ্যমে তার সঙ্গে সুকেশের যোগাযোগ হয়। তিনি চিনতেন না সুকেশকে, তার সঙ্গে কখনও সামনাসামনি আলাপ বা ব্যক্তিগত সম্পর্কও ছিল না।
তবে সুকেশ পাল্টা দাবি তুলেছেন। তিনি বলেছেন, এখন নোরা গল্প বুনছেন। এসব অভিযোগ ভিত্তিহীন। আইন ও এনফোর্সমেন্ট ডাইরক্টরেটের (ইডি) হাত থেকেই বাঁচতেই এসব গল্প বলছেন নোরা।
সুকেশ সংবাদমাধ্যমকে বলেন, “নোরা এখন বলছে, আমি তাকে বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। কিন্তু ইতিমধ্যেই মরক্কোর কাসাব্লাঙ্কায় পরিবারের জন্য একটি বাড়ি কিনতে সে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে।”
নোরা ফাতেহি/ সংগৃহীতপ্রশ্ন উঠেছে নোরার সাদা বিএমডব্লিউ গাড়ি নিয়েও। গাড়িটি সুকেশ নোরাকে কিনে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগকে নোরা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
তবে সুকেশ ইডিকে এই গাড়ি কেনার বিষয়ে নোরার সঙ্গে তার কথোপকথেনর স্ক্রিনশট সরবরাহ করেছেন। তিনি বলেছেন, “নোরা ও আমি দুজনে মিলে গাড়িটা পছন্দ করি। পুরোনো গাড়িটা পছন্দ ছিল না নোরার। তাই কিনে দিই। আমি যদিও রেঞ্জ রোভার দিতে চেয়েছিলাম। সেটা না থাকায় তখন বিএমডব্লিউ কেনা হয়।”
সুকেশের আরও দাবি, তিনি জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে “সিরিয়াস রিলেশনে” ছিলেন। নোরা জ্যাকলিনকে হিংসে করতেন।
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ফেসবুক