ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলীর সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বৃহস্পতিবার (৯ মে)। এরপর একইদিন সাধারণ ডায়েরি করেছেন অপু বিশ্বাস। কিন্তু হঠাৎ করে কেন জিডি করলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের এই দুই সাবেক স্ত্রী?
খোঁজ নিয়ে জানা গেছে, ৩৪ জন ব্যক্তি ও ব্লগারের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় জিডি করেন অপু বিশ্বাস।
অপুর অভিযোগ ৩৪ ব্যক্তি ও ব্লগারের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেল তার বিরুদ্ধে অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। এতে তার সম্মানহানি হয়েছে। তাই অভিযোগ নিয়ে রাজধানীর ভাটারা থানায় জিডি করেন ঢালিডের এ নায়িকা।
এ বিষয়টি নিশ্চিত করে বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা জানান, অপু বিশ্বাস একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
অপু রাজধানীর ভাটারা থানায় জিডি করার আগে একই অভিযোগ নিয়ে এ থানাতেই জিডি করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী।