কিছুক্ষণের জন্য শাকিব খান হতে চান বুবলী!

ঈদ-উল-আজহায় মুক্তি পেয়েছে বুবলী অভিনীত ছবি রিভেঞ্জ। যদিও প্রেক্ষাগৃহে জনপ্রিয়তা পায়নি ছবিটি। তবে রিভেঞ্জের প্রচারণায় বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের একটি অনুষ্ঠানে এসে অন্য রকম একটা ইচ্ছার কথা জানালেন বুবলী।

উপস্থাপকের একটি প্রশ্নের উত্তরে বুবলী জানিয়েছেন, কিছুক্ষণের জন্য তিনি শাকিব খান হতে চান!

শাকিব খানের সঙ্গে জুটি হয়ে ডজনখানেক ছবিতে অভিনয় করেছেন বুবলী। এর মধ্যে প্রেমের সম্পর্কেও জড়ান তারা। একটা সময় তাদের সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসে।

এরপর বুবলী জানান, ২০১৮ সালের জুলাইয়ে শাকিবের সঙ্গে তার বিয়ে হয়। দুই বছর পর ২০২০ সালের মার্চে পুত্র সন্তানের মা হন তিনি।

শাকিব-বুবলীর সন্তান শেহজাদ খান বীরের জন্মের খবর প্রকাশ্যে আসার পরই দূরত্ব বাড়তে থাকে দুজনের। এক পর্যায়ে বুবলীর সঙ্গে বর্তমানে কোনো সম্পর্ক নেই বলে শাকিব দাবি করলেও, নায়িকার দাবি, তাদের মধ্যে এখনো বিচ্ছেদ হয়নি।

এরপর বুবলী জানান, তিনি আর কোনো দিন শাকিব খানের নাম মুখে আনতে চান না।

যদিও মাঝে মধ্যেই শাকিবকে নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। ঈদে মুক্তি পাওয়া রিভেঞ্জ ছবিতে বুবলীর সহশিল্পী জিয়াউল রোশান। মোহাম্মদ ইকবাল পরিচালিত এই ছবি নিয়ে ঈদ পরবর্তী এক অনুষ্ঠানে রোশানসহ হাজির হন বুবলী।

অনুষ্ঠানের এক ফাঁকে উপস্থাপিকা বুবলীকে প্রশ্ন করেন, “যদি ঘুম থেকে উঠে দেখেন আপনি একজন নায়ক কিংবা নায়িকা হয়ে গেছেন, তাহলে সেটা কে হতে চাইবেন?”

বুবলী বলেন, “ঘুম থেকে উঠে অবশ্যই বুবলীই হতে চাইতাম। তবে কিছুক্ষণের জন্য শাকিব খান হতে চাইতাম। কী চলে তার ব্রেনে, সেটা বোঝার জন্য। এটা আসলে দরকার।”

এ সময় উপস্থাপিকা বুবলীকে উদ্দেশ করে পাল্টা প্রশ্নে বলেন, “এত বছর একসঙ্গে থেকেও এটা বোঝা যায়নি?”

জবাবে এই নায়িকা বলেন, “অনেক মানুষই আছেন যারা ৩০ বছর একসঙ্গে সংসার করেও নিজেদের চিনতে পারে না। সে জন্য ওই মানুষটা হয়ে দেখতে হবে, তার ব্রেনে কী চলছে?”