এইচএসসির ফল প্রকাশের পর যে বার্তা দিলেন মেহজাবীন

আজ প্রকাশিত হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাশের হার ৭৭.৭৮%। আর এইচএসসির ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার ৭৫.৫৬%। ফলাফল প্রকাশের পর পরই উত্তীর্ণদের উদ্দেশে বার্তা দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

মেহজাবীন তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে লিখেছেন, “যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল পেয়েছেন, তাদের অভিনন্দন! আপনার পরিশ্রমকে উদযাপন করুন এবং ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যান। আর যারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাননি, হতাশ হবেন না। এটি কেবল একটি অধ্যায়, সামনে আরও অনেক সুযোগ অপেক্ষা করছে। বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম চালিয়ে যান, সফলতা আপনার হবে।”

উল্লেখ্য, বুসান অনুষ্ঠানে তার সিনেমা “সাবা” প্রদর্শনী শেষে বেশ কিছুদিন ধরে সেখানেই অবস্থান করছেন তিনি।