Monday, July 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাজিল-নরওয়ের খেলা দেখে যা বললেন মেহজাবীন ও সাফা কবির 

স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় আর নরওয়ের উচ্ছ্বাসই দেখলেন বাংলাদেশের জনপ্রিয় এই ২ মডেল ও অভিনেত্রী

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৯ পিএম

বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল-নরওয়ে ম্যাচটি এবার সরাসরি গ্যালারিতে বসেই উপভোগ করেছেন অভিনেত্রী ও মডেল সাফা কবির এবং মেহজাবীন চৌধুরী। 

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রাজিল-নরওয়ের শেষ ষোলোর ম্যাচটি সরাসরি উপভোগ করেন দেশের জনপ্রিয় এই দু’জন অভিনেত্রী ও মডেল। 

রবিবার (৫ জুলাই) যুক্তরাষ্ট্র সময় বিকেলে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায়ের সাক্ষী হয়েছে গ্যালারিতে থাকা মেহজাবীন ও সাফা কবির। 

খেলা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে মেহজাবীন লিখেছিলেন, “ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।” 

আর খেলা শেষে এক ভিডিও বার্তায় সাফা বলেন, “এই মুহূর্তে মন ভালো নেই। খুবই দুঃখ লাগছে। তবে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আবার আসব।” 

স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় আর নরওয়ের উচ্ছ্বাসই দেখলেন বাংলাদেশের জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রীরা। 

উল্লেখ্য, বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ দেখা না হলেও এর আগে কোপা আমেরিকায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে আর্জেন্টিনার একটি ম্যাচ উপভোগ করেছিলেন মেহজাবীন। 

   

About

Popular Links

x