শুক্রবার জেমসসহ ৫ ব্যান্ডের উন্মুক্ত কনসার্ট

তরুণ সমাজকে সঙ্গীত ও খেলাধুলার প্রতি আগ্রহী করার উদ্দেশ্যে ‘‘রিদম অব ইউথ’’ শিরোনামে এক কনসার্টের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বসুন্ধরা টগি ক্লাব মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। আয়োজকদের মতে, এটি একটি স্মরণীয় কনসার্ট হয়ে থাকবে।

কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে নগর বাউল জেমসসহ কনসার্টে থাকবে আর্টসেল, শিরোনামহীন, এভয়েড রাফা, মেঘদল ও অ্যাঞ্জেল নুর অ্যান্ড ব্যান্ড। 

শুক্রবার দুপুর ২টায় ‘‘রিদম অব ইউথ’’ উন্মুক্ত কনসার্টটি শুরু হবে যা বিরতিহীনভাবে চলতে থাকবে। আয়োজিত কনসার্টটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।