বাজারে আসা শুরু করেছে ফলের রাজা আম। টাটকা, রসালো আর টক-মিষ্টি আমের অপেক্ষায় আছেন অনেকেই। তবে বাজারে আম কিনতে গিয়ে ধরা খায় অনেক ক্রেতা। এবার আর ধরা খাওয়া যাবে না। তাই কেনার আগে একটু বুঝে নেওয়া জরুরি।
বাজারে গিয়ে ভালো আম চিনবেন যেভাবে-
ভালো আম চেনার সহজ উপায় হলো ‘গন্ধ’
আমের বোঁটার কাছে হালকা মিষ্টি গন্ধ থাকলে আম ভালো। বেশি তীব্র বা টক গন্ধ থাকলে সেই আম এড়িয়ে চলাই ভালো। তবে টাটকা আমে প্রাকৃতিক মিষ্টির একটা আলাদা সুবাস থাকে।
আম নরম না শক্ত কেনাই ভালো
পাকা আম সাধারণত হালকা নরম হয়। চাপ দিলে বা একদিন পার হয়ে গেলে অথবা বেশি দেবে গেলে সেই আম নষ্ট হয়ে যেতে পারে। তাই ভবিষ্যতে খাওয়ার জন্য একটু শক্ত আম কেনাই ভালো।
আমের বাহ্যিক রূপ দেখে কিনুন
দাগহীন ও পরিষ্কার খোসার বড় আম ভালো। কুঁচকে যাওয়া বা খুব শুকনো খোসার আম নেবেন না। শুধু রঙ না দেখে, দেখতে হবে আমটি সতেজ কিনা।
গাছপাকা আম
বাজারে অনেক সময় কৃত্রিমভাবে পাকানো আম পাওয়া যায়। বিক্রেতাদের কাছ থেকে কাচা আম না নিয়ে গাছপাকা আম তুলনামূলক বেশি সুস্বাদু ও নিরাপদ। তাই বিশ্বাসযোগ্য বিক্রেতার কাছ থেকে আম কেনা ভালো।
শুধু আম নয়, যে কোনো ফল কেনার সময় একটু সচেতন থাকলেই ভালো ও রসালো ফল বেছে নেওয়া সম্ভব। গন্ধ, নরম-শক্ত ভাব, বাহ্যিক রূপ এবং গাছপাকা- এই তিনটি বিষয় খেয়াল রাখলেই আম কেনার সময় ঠকবেন না।