জন্মহার কমছে বিশ্বজুড়ে, দ্রুত বাড়ছে বয়স্ক জনসংখ্যা

বিশ্ব জনসংখ্যার বয়সভিত্তিক গঠনে ঘটে গেছে এক ঐতিহাসিক মোড় পরিবর্তন। প্রথমবারের মতো ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ মানুষের সংখ্যা ছাড়িয়ে গেছে পাঁচ বছরের কম বয়সী শিশুদের সংখ্যাকে।

সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরোরএন এজিং ওয়ার্ল্ড ২০২৫শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সাল এই পাঁচ বছরের ব্যবধানে বিশ্বজুড়ে উর্বরতার হার কমে যাওয়া এবং একই সঙ্গে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়ার ফলেই এই পরিবর্তন ঘটেছে।

গবেষণা অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক জনসংখ্যার প্রায় ১০. শতাংশ ছিলেন প্রবীণ ব্যক্তি। ভবিষ্যৎ প্রবণতা আরও স্পষ্ট পূর্বাভাস বলছে, ২০৬০ সাল নাগাদ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৯. শতাংশই হবেন প্রবীণ, যা বর্তমান হারের প্রায় দ্বিগুণ।

জন্মহার কমে যাওয়া এবং চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির কারণে মানুষের আয়ু বেড়ে যাওয়া এই দুই প্রবণতা একসঙ্গে কাজ করছে বিশ্বব্যাপী জনসংখ্যার এই কাঠামোগত পরিবর্তনের পেছনে। এর ফলে ভবিষ্যতে স্বাস্থ্যসেবা, পেনশন ব্যবস্থা শ্রমবাজারে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।