জেনে নিন বনসাই কি ও বনসাই গাছ বানানোর পদ্ধতি 

শক্ত কাণ্ড রয়েছে এমন গাছের খর্বাকৃতি করার শিল্পকে বনসাই বলা হয়। শক্ত কাণ্ড বিশিষ্ট গাছকে নান্দনিকভাবে ক্ষর্বাকৃতি করার যে শিল্প তাই বনসাই। 

‘বন’ অর্থ থালা জাতীয় অগভীর পাত্র এবং ‘সাই’ অর্থ গাছ। অর্থাৎ বনসাই অর্থ একটি সামঞ্জস্যপূর্ণ থালা জাতীয় অগভীর পাত্রে শক্ত কাণ্ড বিশিষ্ট গাছ। যা অন্যান্য  গাছের তুলনায় নান্দনিকভাবে ছোট এবং শক্ত আকৃতির হয়ে থাকে। 

বনসাইকে শিল্পীদের ভাষায় বলা হয় একমাত্র লিভিং আর্ট বা জীবন্ত শিল্প। কারণ এখানে গাছটাকে সুন্দর করে কেটে কেটে নান্দনিক বৃক্ষে রূপান্তর ঘটানো হয়। 

প্রাচীন মিশরীয় সভ্যতায় পাত্রে বা টবে গাছ বা গাছের চারা রোপণের ইতিহাস জানা যায়। 

বর্তমানে ভারত ও চীনে বনসাই এর উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। এছাড়াও থাইল্যান্ডে, জাপানে, কোরিয়ায়, এবং ভিয়েতনামে ভিন্ন আকারে এর চর্চা রয়েছে। 

বনসাই গাছের জাত কোনগুলো বুঝবেন যেভাবে-

যে সব গাছের বৃদ্ধি ধীরে ধীরে হয়; গাছের কান্ড মোটা হয়; বছরে একবার পাতা ঝরে; বয়স হলে গাছের ছাল মোটা হয় এবং গাছ সতেজ থাকে। 

তবে বনসাই করতে হলে বীজ থেকে গাছ তৈরি করা থেকে কলম/গ্রাফটিং করা ভালো। কারণ এক্ষেত্রে আপনি গাছের কান্ডকে ইচ্ছামত পরিবর্তন করতে পারবেন। আপনার মন মত কাটছাঁট করে সাজাতে পারবেন।