জিরোনা। নামটা আজকাল পরিচিত ফুটবলপ্রেমী বিশেষ করে স্প্যানিশ লা লিগা ভক্তদের মধ্যে। স্পেনের কাতালুনিয়া রাজ্যের এই শহরটির খ্যাতি কেবলই ফুটবলের জন্য নয়। জিরোনায় রয়েছে অনিন্দ্যসুন্দর সব পর্যটনকেন্দ্র। সেসব জায়গায় হয়েছে বিখ্যাত সব সিনেমা ও টিভি সিরিজের দৃশ্যায়ন।
এক্ষেত্রে সবার আগে আসবে একাধিক রাজপরিবারের লড়াই নিয়ে বহুল প্রচারিত নির্মিত টিভি সিরিজ “গেম অব থ্রোনস”-এর কথা। এই সিরিজের দর্শকপ্রিয়তা বিশ্বজুড়ে। গল্পের পাশাপাশি এটির দৃশ্যায়ন ও শুটিংস্পষ্টও আলাদাভাবে নজর কেড়েছে সবার। অনেকের মনেই প্রশ্ন, সত্যিই কি এমন চোখ ধাঁধানো রাজকীয় প্রাসাদ ছিল? এই প্রশ্নের জবাব হলো, “হ্যাঁ”! সত্যি সত্যিই ছিল এমন এলাহি প্রাসাদ। এইচবিও প্রযোজিত সিরিজটির ষষ্ঠ মৌসুমের দৃশ্যধারণ করা হয়েছিল মধ্যযুগে স্থাপিত শহর জিরোনায়।
“গেম অব থ্রোনস”-এর চাইলে আপনিও ঘুরতে যেতে পারেন এসব দর্শনীয় জায়গায়। পর্যটন বিষয়ক সংস্থা আ্যামিগো ট্যুরসের সৌজন্যে দেখে নেওয়া যাক জিরোনার কয়েকটি বিখ্যাত পর্যটনকেন্দ্র-
জিরোনা ক্যাথেড্রাল
ষষ্ঠ মৌসুমের উল্লেখযোগ্য পরিমাণে দৃশ্যের শুটিং হয়েছিল জিরোনা ক্যাথেড্রালে। এই ভবনটির অতি সুন্দর গাঁথুনিতে রয়েছে পুরোনো ছাপ। যেখানে সিরিজের সাতটি ভিন্নমতের বিশ্বাসের ধর্মীয় উপাসনালয় ও বেলোরের গ্রেট সেপ্টের দৃশ্য ধারণ করা হয়েছিল।
চাইলে ঘুরে আসতে পারবেন এ ক্যাথেড্রালে। অনুভব করতে পারবেন, হাই স্প্যারো, সারসেই ল্যানিস্টার ও ফেইথ মিলিট্যান্টের সেই দৃশ্যের অনুভূতি।
ওল্ডটাউন দুর্গ
১২ শতকের সাবেক বেনেডিক্টাইন ছিলেন স্যান্ট পেরে দে গ্যালিগ্যান্টস। গেম অব থ্রোনসে নিজেকে প্রস্তুত করার জন্য স্যামওয়েল টার্লি যেখানে শিক্ষা নেন সেটিই ছিল ওল্ডটাউনের দুর্গ।
সুন্দর এই রোমানীয় ভবনটির অবস্থান জিরোনাতেই।
জুরি স্কয়ার- ব্রাভোস মার্কেট
গেম অব থ্রোনসে মার্কেট হিসেবে দেখানো হয়েছিল ব্রাভোস মার্কেট। জিরোনার ঐতিহাসিক এক জেলার কেন্দ্রস্থল জুরি স্কয়ারের এই মার্কেটটি।
সিরিজে আরিয়া স্টার্ক এই বাজারেই ঝিনুক ও মুক্তো বিক্রি করতেন।
এ স্কয়ারে ঘুরতে গিয়ে দেখে আসতে পারেন সেখানকার রঙিন দৃশ্য। নিতে পারেন স্থাপত্য শিল্পের অপার অভিজ্ঞতা।
ব্যানিস অ্যারাবস- ডর্নের লেক
গেম অব থ্রোনসে ডর্নের লেক হিসেবে ব্যবহৃত হয়েছিল ব্যানিস আ্যারাবস হল। মূলত জিরোনার ইহুদি কোয়ার্টারের একটি সুদৃশ্য পানির লেক এটি।
সিরিজে প্রিন্স ডোরান ও তার দলবলকে এখানে আরাম করতে দেখা যায়। ভক্তরা চাইলে এখানে যেতে পারবেন। দেখতে পারবেন। নিতে পারবেন বহু বছর পুরনো ইতিহাসের নির্যাস।
ক্যারিয়ার ডি লা ফোর্সা-আরিয়া স্টার্কের দৌড়ের দৃশ্য
জিরোনার অন্যতম পুরোনো সরু সড়ক এটি। সিরিজে এখানেই আরিয়ার দৌড়ের দৃশ্য ধারণ করা হয়েছিল।