বর্তমান পৃথিবীতে স্মার্টফোন ছাড়া সময় কাটানোর কথা আমরা ভাবতেই পারি না। এই ডিভাইসটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেছে। আধুনিকায়নের এই যুগে স্মার্টফোন ছাড়া যেমন চলা যায় না, ঠিক তেমনি এর অতিরিক্ত ব্যবহারের জন্য রয়েছে ভয়াবহ ক্ষতির সম্ভবনা। আর এই স্মার্টফোন ব্যবহারের প্রধান কারণ হলো সামাাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি। তাই জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে চাইলে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি বন্ধ করতে হবে। ঘুম থেকে ওঠার পর ও ঘুমাতে যাওয়া আগে এটির ব্যবহার মানসিক চাপ বাড়ায়।
তাই চলুন সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ন্ত্রিত না হওয়ার কিছু উপায় সমূহ জেনে নেই।
নিয়ম করে প্রতিদিনের শুরুতে এই সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে যাওয়ার চেষ্টা করা। ঘুম থেকে ওঠার পর থেকে প্রয়োজনীয় কাজগুলো শেষ করার পর মোবাইল ফোন হাতে নেওয়া। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপসগুলো বন্ধ রাখা।
মোবাইল ফোন ব্যবহারের সময় সামনের মানুষটাকে প্রাধান্য দেওয়া এবং তাদের সঙ্গে সবান্ধব ব্যবহার করা।
যে বিষয়টা আকর্ষণ জাগায় সেটা দেখলে মস্তিষ্ক বেশি মাত্রায় কার্যকর হয়। ফলে ঘুম আসতে সমস্যা হবেই। স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস গড়ার জন্য বলাই হয় যেসব বিষয় উত্তেজনা তৈরি করে সেগুলো থেকে শোয়ার সময় দূরে থাকতে হয়। এছাড়াও মোবাইল ফোন ব্যবহারের টাইমলিমিট অন করে রাখা। হোম স্ক্রিন থেকে অ্যাপগুলো সরিয়ে ফোনের ভেতর রাখা উচিত যাতে খুঁজে পেতে সমস্যা হয়। পাশাপাশি অ্যাপগুলো ফোর্স স্টপ করে রাখা যেতে পারে, যেন কোনো নোটিফিকেশন না আসে।