প্রেম পূর্ণতা পায় তখনই, যখন দু’টি মন একই সরলরেখায় চলে। কিন্তু অনেক সময় তা হয় না। একজনের মন-প্রাণ উজাড় করা ভালোবাসা থাকলেও, অন্য জন সচেতনভাবেই নিজেকে দূরে সরিয়ে রাখেন সবকিছু থেকে। মন জুড়ে এতটাই আবেগের খেলা চলে যে, আদতে সম্পর্কের জল কোন দিকে গড়াচ্ছে, সেটা সবসময় বুঝে ওঠা যায় না। তবে আগে থেকে সতর্ক হলে মানসিক কষ্ট আর তিক্ততার সম্মুখীন হতে হয় না।
তাই চলুন জেনে নেওয়া যাক সম্পর্কের তিক্ততা থেকে বাঁচতে বুঝবেন যেভাবে আপনার সঙ্গীর কাছে আপনি গুরুত্বহীন কিনা।
১. সম্পর্কে দু’তরফেরই চেষ্টা থাকা জরুরি। ভালোবাসলে সঙ্গীকে ভালো রাখার, আগলে রাখার আলাদা একটা চেষ্টা থাকবে। কিন্তু সেই চেষ্টা যদি আপনি একাই করে যান, তাহলে বুঝতে হবে, সঙ্গী আপনার প্রতি ততটাও অনুরক্ত নন।
২. জীবনে ব্যস্ততা থাকবেই। তাই বলে ভালোবাসার মানুষটির জন্য কোনো সময় থাকবে না- এমটিও নয়। সঙ্গী যদি ব্যস্ততার দোহাই দিয়ে সারাক্ষণ দেখা করা, কথা বলা এড়িয়ে যেতে চান, তাহলে ধরে নিতে পারেন আপনার প্রতি তার কোনো আগ্রহ নেই। যে সম্পর্কে আপনি গুরুত্বহীন, সেখানে থাকবেন কি না, ভেবে দেখা জরুরি।
৩. কেউ যদি আপনাকে জীবনের অংশ বলে ভাবেন, তাহলে তার পরিচিত বৃত্তে আপনাকে আলাপ করিয়ে দেবেন। তবে সঙ্গী যদি প্রেম গোপনে রাখতে চান কিংবা ভবিষ্যত পরিকল্পনার কথা বলে বিষয়টি ছলে-বলে-কৌশলে এড়িয়ে যাচ্ছেন, সেক্ষেত্রেও বিষয়টি খতিয়ে দেখতে হবে।