রাতের খাবার শেষে এলাচ খাওয়ার এসব উপকারিতা জানতেন কি

এলাচ যে কেবল খাবারে সুগন্ধ যোগ করে তা নয়। নিয়মিত এলাচ খাওয়ার রয়েছে অনেক উপকারিতাও। অনেকেই রাতের খাবার খাওয়ার পর এলাচ খান। এতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ডায়েটারি ফাইবার, নিয়াসিন, পাইরিডক্সিন, রিবোফ্লোভিন, থিয়ামাইন, ভিটামিন এ, ভিটামিন সি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও জিঙ্ক। মুখের দুর্গন্ধ দূর করতেও এর জুড়ি নেই।

তাই চলুন জেনে নেওয়া যাক রাতের খাওয়া শেষে প্রতিদিন এলাচ খেলে কোন কোন উপকার পাবেন।

 

  • রাতের খাবার শেষে এলাচ খেলে গ্যাস্ট্রিক বা পেট ফেঁপে যাওয়ার সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। ভরপেট খাওয়ার পর একটা এলাচ মুখে নিয়ে চিবালে পাকস্থলীর সমস্যা দূর হয়। এটি পেট পরিষ্কার করতেও সাহায্য করে।
  • মেটাবোলিজম বাড়াতে সাহায্য করে এই এলাচ। ফলে ক্যালরি বার্ন ও হজম সহজ হয় এবং ওজন নিয়ন্ত্রণে রাখা যায়। 
  • দাঁত ও মুখের সুস্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে এলাচ। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্যাকটেরিয়া ও মুখের দুর্গন্ধ দূর করে ওরাল হেলথ ভালো রাখে। এলাচ চিবিয়ে খেলে সতেজ অনুভব হয়।
  • ব্রঙ্কাইটিস, বুকে কফ জমা, সর্দিকাশির সমস্যা দূর করতেও সাহায্য করে এলাচ। এছাড়াও এটি বিপাক ক্রিয়া সুষ্ঠুভাবে হতে সাহায্য করে।
  • এলাচে থাকা কিছু উপাদান আমাদের স্নায়ু শিথিল করতে সহায়তা করে। ফলে রাতে ঘুম ভালো হয়। 
  • অ্যান্টি-অক্সিডেন্টের দারুণ উৎস এই এলাচ। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে উপাদানটি। 
  • এলাচের ডিউরেটিক উপাদান দেহের ক্ষতিকারক টক্সিন দূর করে হজমে সাহায্য করে। ফলে শরীর হয় ঝরঝরে।
  • অ্যাসিডিটি দূর করতে অনেক সময় একটি এলাচিই যথেষ্ট। খানিকক্ষণ মুখে রেখে চিবোলে অস্বস্তি অনেকটাই কমে যায়। কারণ, এটি পরিপাকতন্ত্রের অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া