কোরবানি ঈদের তারিখ জানালো সৌদি আরব 

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ২৭ মে বুধবার দেশটিতে কোরবানির ঈদ উদযাপন হবে; তার আগের দিন হবে হজ। 

রবিবার (১৭ মে) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম খালিজ টাইমস ও গালফ নিউজ। 

চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে রবিবার ছিল জিলকদ মাসের শেষ দিন। সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আর ২৬ মে হজের মূল আনুষ্ঠানিকতা হবে এবং পরের দিন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে। 

জিলহজ মাসের ১০ তারিখ মুসলমানরা ঈদ-উল-আজহা উদযাপন করে থাকে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ হয়। চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ঈদের দিনের ঘোষণা আসবে।