হরমুজ প্রণালিতে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (৯ জুন) ইরানে হামলা শুরুর কথা এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বিবিসি বলছে, ইরানে এ অভিযানকে “অযৌক্তিক আগ্রাসনের সমানুপাতিক জবাব” হিসেবে দাবি করছে যুক্তরাষ্ট্র।
সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার “অ্যাপাচি” বিধ্বস্তের ঘটনা ঘটে। এরপরই ট্রাম্প হেলিকপ্টারটির দুই পাইলটের সুস্থ থাকার খবর জানান। যদিও প্রাথমিকভাবে ওই হামলা ইরান চালিয়েছে কিনা তা নিয়ে মন্তব্য করেননি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট।
তবে পরে সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে হুঁশিয়ারি দিতে দেখা যায় ট্রাম্পকে। ওই পোস্টে তিনি অভিযোগ করেন, হরমুজ প্রণালির ওপর দিয়ে টহলের সময় হেলিকপ্টারটির ওপর হামলা চালিয়েছে ইরান। তাদের হামলার জবাব দেওয়া হবে বলেও হুমকি দেন।
এর কয়েক ঘণ্টার ভেতরই দেশটিতে হামলা চালালো যুক্তরাষ্ট্র।