জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 

বুধবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। 

ইরানের ২০টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি ভূপাতিত করেছে বলেও জর্দান সেনাসদস্যদের বরাতে ওই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দাবি, গত দুদিনে দুই বার একটি মার্কিন যুদ্ধজাহাজকে হামলার লক্ষ্যবস্তু করার জবাবে ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। এর আগে ছয় মাসেরও বেশি সময় আগে ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল।