Monday, August 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্রের 'এমকিউ-৯' ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইআরজিসির এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় আলজাজিরা

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১২:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বাংলাদেশ স্থানীয় সময় সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে আইআরজিসির এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় আলজাজিরা।

ইরানের ফারস ও মেহর বার্তা সংস্থায় পাওয়া আইআরজিসির ওই বিবৃতিতে বলা হয়েছে, ইরানের তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হরমুজ প্রণালির ওপর 'যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার এমকিউ-৯ ড্রোন' শনাক্ত করে ভূপাতিত করেছে। ড্রোনটি পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়েছে বলেও জানায় তারা।

এর আগে, রবিবার দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে জর্ডানে অবস্থিত  কিং হুসেইন ও আল আজরাক মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এ অভিযানের নাম দেওয়া হয়েছে 'পানিশমেন্ট অভ দি অ্যাগ্রেসর'। 

একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে বলেন, হরমুজ প্রণালির দিকে মাইনবাহী রকেট ছোড়ার জন্য প্রস্তুত রাখা লারাক দ্বীপের কিছু লঞ্চার লক্ষ্য করে মার্কিন হামলাটি চালানো হয়।

এমকিউ-৯ ড্রোনের ভূমিকা

এমকিউ-৯ রিপার বড় আকৃতির ড্রোন। ক্যালিফোর্নিয়াভিত্তিক জেনারেল অ্যাটমিক্স এর নির্মাতা প্রতিষ্ঠান। সাধারণত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে এই ড্রোন ব্যবহৃত হয়। এটি ১৬টি হেলফায়ার মিসাইল বহনে সক্ষম। এমকিউ-৯ রিপার ড্রোনটিও অন্যান্য মনুষ্যবিহীন আকাশযানের মতো ৫০ হাজার ফুট (১৫ কিলোমিটার) ওপরে উড়তে পারে। 

দুজনের একটি দল এ ড্রোনটি দূরবর্তী স্থান থেকে পরিচালনা করে থাকে। একজন পাইলট ও একজন এয়ারক্রু সদস্য, যিনি সেন্সর ও অস্ত্র পরিচালনা করেন। এটি দৈর্ঘ্যে ১১ মিটার ও প্রস্থে ২২ মিটার। 

   

About

Popular Links

x