মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিবকে নিয়ে যা জানা গেলো

সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যকার ত্রিপক্ষীয় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়ে আনাদোলু এজেন্সি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াদে অবস্থিত এই জোটের জেনারেল সেক্রেটারিয়েটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নোমান মাহমুদ।

নোমান মাহমুদ ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তানের সামরিক বাহিনীর ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 

১৯৮৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করা এই কর্মকর্তা ২০২৩ সালে অবসরে যান।