নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

নাইজেরিয়ার ওনডো রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। 

রয়টার্স বলছে, সোমবার (৫ অক্টোবর)  উড়োজাহাজটি বেনিন থেকে লাগোসের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন বলে জানা গেছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন।