সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নারীসহ তিনজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ৩৬ জন।
দেশটির স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) ও বৃহস্পতিবার (৮ অক্টোবর) হামলা দুটি চালানো হয়।
সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমে হামলা চালানো হয়, পরে বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আরেকটি হামলা হয়।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুজন বিদেশি নারী নিহত হয়েছেন।নিহতদের মধ্যে একজন মরক্কো এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। এ হামলায় ২৮ জন আহত হন বলেও জানা যায়।
এদিকে, এ হামলায় ইয়েমেনের ইরানপন্থী সমস্ত্র গোষ্ঠী হুতিরা এ হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ সৌদি আরবের।