সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন নেতাকে তুর্কি বাহিনী হত্যা করেছে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
স্থানীয় সময় রবিবার (৩০ এপ্রিল) এক টেলিভিশন ঘোষণায় এ কথা জানান এরদোয়ান।
এরদোয়ান জানান, সিরিয়ায় গত শনিবার তুরস্কের সরকারি এমআইটি গোয়েন্দা সংস্থার অভিযানে এমআইটির অভিযানে সন্দেহভাজন আইএস জঙ্গি নেতা আবু হোসেন আল-কুরেশি নিহত হয়েছেন।
গত ৩০ নভেম্বর আইএস আগের প্রধান আবু হাসান-আল হাশিমি আল-কুরেশির মৃত্যুর খবর জানায়। তার স্থলে আবু হোসেন আল-কোরেশির নাম ঘোষণা করা হয়।
সিরিয়ার উত্তরাঞ্চলে থাকা এএফপির প্রতিনিধি বলেছেন, তুরস্কের গোয়েন্দা সংস্থা ও স্থানীয় সামরিক পুলিশ গত শনিবার আফরিনের উত্তর–পশ্চিমাঞ্চলের জিন্দিরেসের একটি এলাকায় চলাচল বন্ধ করে দিয়েছে।
ওই এলাকার বাসিন্দারা এএফপিকে জানান, ইসলামিক স্কুল হিসেবে পরিত্যক্ত একটি খামার ব্যবহার করা হচ্ছিল। ওই স্কুল লক্ষ্য করেই অভিযান চালানো হয়।
২০২০ সাল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সেনা মোতায়েন করেছে। সিরিয়ার সহায়তায় তুরস্ক পুরো অঞ্চল নিয়ন্ত্রণ করে।