Saturday, August 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গণহত্যার দায়ে এই পরোয়ানা জারি করেছে তুরস্ক, রেড নোটিশ জারির প্রক্রিয়াও শুরু 

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৯:২৫ পিএম

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সাহায্য কর্মীদের ওপর হামলা ও তাদের আটকের ঘটনায় গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু করেছে দেশটি।

শুক্রবার (২১ আগস্ট) তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, গত ১৪ জুলাই নেতানিয়াহুসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়। এর ভিত্তিতেই পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আনুষ্ঠানিক অনুরোধ পাঠায় তুর্কি বিচার বিভাগ। গুরলেক বলেন, "গাজায় সংঘটিত অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে তুর্কি সরকার আইনি লড়াই অব্যাহত রাখবে।"

উল্লেখ্য, গত মে মাসে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা প্রায় ৫০টি নৌযানের ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। অন্তত দুটি নৌযান আটকে রেখে সাহায্য কর্মীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় এবং পরবর্তীতে তাদের দেশ থেকে বহিষ্কার করা হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনার পর ফ্রান্স, ইতালি ও অস্ট্রেলিয়াতেও পৃথক বিচারিক তদন্ত শুরু হয়েছে।

এদিকে, তুর্কি বিচারালয়ের এই পদক্ষেপকে ‘ভয় দেখানোর ব্যর্থ চেষ্টা’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়।

   

About

Popular Links

x