বাংলাদেশ ব্যাংক নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের ‘পরিচালক’ (এসএমডি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৯ জুলাই।
পদের বিবরণ
পদের নাম: পরিচালক (নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগ)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত লে.কর্নেল/কর্নেল সমমর্যাদার কর্মকর্তা। পিএসসি থাকতে হবে। নিরাপত্তাসংক্রান্ত কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ৭ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬০ বছর।
বেতন: ২,৫০,০০০ টাকা
চুক্তির মেয়াদ: ৩ বছর (প্রয়োজনে উভয় পক্ষের আলোচনা ও সম্মতিক্রমে নবায়নযোগ্য)।
আবেদনের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০’ বরাবর সরাসরি/ডাকযোগে/ই-মেইলে জমা দিতে হবে।
ই-মেইল: gm.hrd@bb.org.bd
আবেদনের শেষ তারিখ: ৯ জুলাই ২০২৬
বিস্তারিত তথ্য দেখুন এই ঠিকানায়।