আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা “সেভ দ্য চিলড্রেন” জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সিনিয়র অফিসার (গ্লোবাল শেয়ার্ড সিআরএম সাপোর্ট–সেলসফোর্স অ্যাডমিন) পদে একজন কর্মী নিয়োগ দেবে। গত ৮ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
কর্মস্থল ও চাকরির ধরন
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে নিয়োগ পাওয়া প্রার্থীকে ঢাকায় কাজ করতে হবে। এটি একটি চুক্তিভিত্তিক চাকরি। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনের জন্য প্রার্থীদের তথ্যপ্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান বিষয়ে বিএসসি অথবা ব্যবসায় প্রশাসনে বিবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
আবেদনের শেষ সময় ১৫ জুন ২০২৬।



