Wednesday, June 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

নির্বাচনে দায়িত্বরত কেউ নিহত হলে পরিবার পাবে ১০ লাখ টাকা

দায়িত্ব পালনকালে আহত, অক্ষম বা অসুস্থ হওয়া ব্যক্তিদের জন্যও বিভিন্ন হারে আর্থিক সহায়তা দেওয়া হবে

আপডেট : ১০ জুন ২০২৬, ১২:৪০ পিএম

নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হলে তার পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দেবে নির্বাচন কমিশন (ইসি)।

এছাড়া দায়িত্ব পালনকালে আহত, অক্ষম বা অসুস্থ হওয়া ব্যক্তিদের জন্যও বিভিন্ন হারে আর্থিক সহায়তা দেওয়ার বিধান রেখে নতুন নীতিমালা প্রণয়ন করেছে সংস্থাটি।

বুধবার (১০ জুন) ইসির উপসচিব রাশেদুল ইসলাম বিষয়টি জানান।

ইসির এ সংক্রান্ত নীতিমালায় বলা হয়েছে, ভোট ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা বা হামলায় মারা গেলে তার পরিবারের জন্য ১০ লাখ টাকা, গুরুতর আহত/স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য ৪ লাখ টাকা, গুরুতর আহত/অস্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য ২ লাখ টাকা এবং আহত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

এ ছাড়া দায়িত্বরত অবস্থায় আকস্মিকভাবে অসুস্থ/গুরুতর অসুস্থ/মৃত্যুবরণ করলে ৬ লাখ টাকা, গুরুতর অসুস্থ/স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য ৩ লাখ টাকা, সাময়িকভাবে অসুস্থ ব্যক্তির জন্য ৫০ হাজার টাকা, হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা গ্রহণ করতে হলে ৩ লাখ টাকা এবং হাসপাতালে ভর্তি হয়ে সাধারণ চিকিৎসা গ্রহণ করতে হলে সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদান দেওয়া হবে।

এ ক্ষেত্রে আহত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্দিষ্ট পন্থায় আবেদন করতে হবে। আবেদন নির্দিষ্ট কমিটির মাধ্যমে কমিশনের কাছে উত্থাপন করা হলে কমিশন যা নির্ধারণ করবে, সেই অনুযায়ী অনুদান প্রদান করা হবে।

   

About

Popular Links

x