Wednesday, June 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টা থেকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল

আপডেট : ১০ জুন ২০২৬, ১২:১৩ পিএম

ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টার পরপর ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটির পাওয়ার কারটির লাইনচ্যুতি ঘটে।

তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটির সামনের ৯টি বগি চলে এসেছে। একটি বগি আটকা পড়ে আছে। সেটি উদ্ধারে কাজ চলছে।

   

About

Popular Links

x