Wednesday, September 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন ককটেল বিস্ফোরণ

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল, শহিদ মিনার আবাসিক এলাকা টিএসসি এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে প্রথমে জগন্নাথ হল শহিদ মিনার আবাসিক এলাকার সড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম পুলিশ উপস্থিত হয়। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ পর্যালোচনার কাজ চলছে।

এদিকে, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাত ১১টা ২০ মিনিটে টিএসসি থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

   

About

Popular Links

x