‘অফিসার’ পদে নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, নেই বয়সসীমা

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের রিটেইল ব্যাংকিং সার্ভিসেস কমিউনিকেশন (এসও-পিও) বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ জুলাই পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

বিভাগের নাম: রিটেইল ব্যাংকিং সার্ভিসেস কমিউনিকেশন (এসও-পিও)

পদের নাম: অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মক্ষেত্র: অফিসে

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৭ জুলাই, ২০২৬