‘পিংক বাস সার্ভিসে’ নারী চালক নিয়োগ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) অধীনে ‘মহিলা বাস  সার্ভিসে’ (পিংক বাস) নারী চালক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে।

চাকরির বিবরণ

পদের নাম: বাসচালক (নারী)

পদসংখ্যা: অনুল্লেখিত

বয়সসীমা: ২১ থেকে ৩৫ বছর

বেতন-ভাতা: দৈনিক মজুরি ভিত্তিতে

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্তসমূহ

  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ/জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।
  • ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে/বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি ভারী লাইসেন্সে রূপান্তর করার সব শর্ত পূরণ করতে হবে।

পরীক্ষার তারিখ ও সময়

আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে বেলা ২টা।

পরীক্ষার কেন্দ্র: বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর।

যেসব কাগজ সঙ্গে আনতে হবে

জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও ড্রাইভিং লাইসেন্সের মূল কপি। 

উল্লেখ্য, নির্বাচিত প্রার্থীরা ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার পাবেন।