গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ (প্রধান কার্যালয়) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।
৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এ আবেদনের সুযোগ থাকবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ভিভো বাংলাদেশ (প্রধান কার্যালয়)
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ (এইচআর বিভাগ)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (BBA) ডিগ্রি
অভিজ্ঞতা: মোবাইল শিল্প বা টেলিযোগাযোগ খাতে ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা
বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন
চাকরির ধরন: ফুলটাইম (অফিসভিত্তিক)
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)
মাসিক বেতন: ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, কোম্পানির মুনাফার অংশ, উপস্থিতি বোনাস, জ্যেষ্ঠতা ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) এবং বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা।
আগ্রহী প্রার্থীদের ভিভো বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট (vivo.com) কিংবা সংশ্লিষ্ট অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিস্তারিত লিংকে। আবেদনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬।