এভারকেয়ার হাসপাতাল ঢাকা (পূর্বের: অ্যাপোলো হাসপাতাল ঢাকা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স বিভাগ ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। গত ১০ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল ঢাকা
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: মাসিক আর্থিক বিবরণী এবং ব্যবস্থাপনা প্রতিবেদন, দৈনিক রাজস্ব প্রতিবেদন প্রস্তুত ও পর্যালোচনা করা এবং রাজস্বের হিসাব নির্ভুল নিশ্চিতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৬।