রাতে ভাত খেয়েও যেভাবে কমবে ওজন

ভাত খেলেই ওজন বাড়ে। ওজন নিয়ন্ত্রণে রাখার সঙ্গে ভাতের এক ধরনের দা-কুমড়ো সম্পর্ক রয়েছে। এজন্যই খুব সম্ভবত ওজন কমানোর প্রয়োজন হলেই আগে খাদ্যতালিকা থেকে বাদ পড়ে ভাত! 

তবে ভাত খেয়েও কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখা যায়, এ কথা জানেন কী? আধুনিক বিজ্ঞান কিন্তু ভাত খেতে মানা করে না। কারণ ভাতে থাকা কার্বোহাইড্রেট বা শর্করা শরীরে শক্তি যোগায়।

তাই রাতে ওজন কমাতে ভাত খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখতে রইলো কিছু টিপস।

পরিমাণটা ঠিক রাখা জরুরি

রাতে আধ কাপ থেকে এক কাপ ভাতই যথেষ্ট। শুধু ভাত নয়, সঙ্গে রাখুন ডাল, পনির, চিকেন বা ডিমের মতো প্রোটিন আর প্রচুর সব্জি। তা হলেই খাবারটা হবে পরিপূর্ণ।

আর সেই ভাত যদি হয় ঢেঁকি ছাঁটাচালের তৈরি, তবে তো কথাই নেই।

সময়ও কম গুরুত্বপূর্ণ নয়

বিশেষজ্ঞদের মতে, রাতে ঘুমানোর অন্তত দুইঘণ্টা আগে সেরে ফেলতে হবে ভাত পর্ব।

কতটা খাচ্ছেন, কী দিয়ে খাচ্ছেন আর সারাদিনে আর কী কী খাচ্ছেন- এই তিনটে বিষয় ঠিক থাকলেই ওজন নিয়ন্ত্রণে থাকবে, ভাত খেয়েও।