Thursday, August 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

কোলাজেন সাপ্লিমেন্ট ছাড়াই নায়িকাদের মতো ঝকঝকে ত্বক পেতে যা করবেন

ভিটামিন সি-এ থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বককে স্বাস্থ্যকর দেখাতে সাহায্য করে 

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০২:৪৭ পিএম

বর্তমানে ত্বকের যত্নে কোলাজেন সাপ্লিমেন্ট খাওয়ার চল শুরু হয়েছে। তবে বাজার থেকে কেনা এ সাপ্লিমেন্ট কতটুকু স্বাস্থ্যকর তা নিয়ে প্রশ্ন রয়েছে।

জানেন কি, সাপ্লিমেন্ট ছাড়াই ঘরে থাকা অল্পকিছু উপকরণেই একদম গ্লাস স্কিন পাওয়া সম্ভব?

তবে চলুন জেনে জেনে আসা যাক এমন কিছু উপকরণের কথা, যেগুলো কোলাজেন সাপ্লিমেন্টের দারুণ বিকল্প হিসেবে কাজ করে।

ঘি

অনেকেই মনে করেন, ঘি খেলে ওজন বাড়ে। কিন্তু সুন্দর ত্বক পেতে হলে প্রতিদিন ডায়েটে ১ টেবিলচামচ ঘি রাখলে তা শরীরের ময়েশ্চারাইজার বাড়াতে কাজ করে। 

ঘিতে ভিটামিন এ এবং ভিটামিন ই থাকায় বলিরেখা, চামড়া ঝুলে পড়ার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর এজন্য আজকাল বলিউডের অনেক নায়িকাই সকালে ঘি খান।

কলা

অনেকেই ভাবতে পারেন, কলার সঙ্গে ত্বকের জেল্লা বাড়ার কী সম্পর্ক। সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও, পেটের জন্য কলা কিন্তু ভীষণ ভাল। পেট পরিষ্কার থাকলে ত্বকেও তার প্রভাব পড়ে। দাগমুক্ত ত্বক চাইলে রোজ একটি করে কলা খেয়ে দেখতে পারেন।

আমলকি

আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। এটি কোলাজেন উৎপাদনে সাহায্য করে। ভিটামিন সি-এর মধ্যে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বককে স্বাস্থ্যকর দেখাতে সাহায্য করে।

আমলকি ভিটামিন সি-এর একটি ভাল প্রাকৃতিক উৎস, কিন্তু শরীর এটি কতটা ভালোভাবে শোষণ ও ব্যবহার করবে তা নির্ভর করে খাদ্যাভ্যাসের সামগ্রিক মানের উপর। অন্যান্য পুষ্টির চাহিদা পূরণ না করে শুধু আমলকি খেলে চোখে পড়ার মতো ফল না-ও পাওয়া যেতে পারেন। অনেকেই দাম দিয়ে কোলাজেন সাপ্লিমেন্ট খান, তবে এই সব সাপ্লিমেন্টের ভাল বিকল্প হতে পারে আমলকিগুঁড়ো।

   

About

Popular Links

x