পরমাণু শক্তি কমিশন অফিসার্স এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত 

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন অফিসার্স এসোসিয়েশন নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. গোলাম মাহবুব সভাপতি এবং এটিএম গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (৫ মে) ঢাকায় সংস্থাটির প্রধান কার্যালয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে মাহবুব-কিবরিয়া পরিষদের মো. গোলাম মাহবুব (প্রধান, প্রশাসন বিভাগ, রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প) সভাপতি এবং এ টি এম গোলাম কিবরিয়া (প্রধান, প্রশাসন বিভাগ, বাপশক, ঢাকা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনে একই পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন, অর্থ সম্পাদক মাসুদ রানা মন্ডল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সামসুদ্দোহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মুন্সি মাকসুদ রানা (নাসিম), দপ্তর সম্পাদক মারুফ হোসেন, তথ্য ও প্রকাশনা সম্পাদক মো. সোলায়মান মিয়া, নারী বিষয়ক সম্পাদক মোছা. রোজিনা পারভীন এবং কার্যকরী পরিষদ সদস্য যথাক্রমে মো. হাবিবুর রহমান, মাসুদ আল আজাদ, মো. আবু তাহের এবং মো. আলতাফ হোসেন নির্বাচিত হয়েছেন। 

এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে মো. আজিবর রহমান মোল্লা সহ-সভাপতি এবং সৈকত আহমেদ পরিষদ সদস্য নির্বাচিত হন। 
 
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়সহ ঢাকাস্থ সকল প্রতিষ্ঠান এবং দেশের বিভিন্ন জেলায় অবস্থিত কমিশনের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তারা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচিত করেন।