মা হারালেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য

উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা'র মা আলহাজ্ব ছাবিরা রউফ (৮৬)  মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত (৭ জুন) ১ টা ৫ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে দুই মেয়ে ও পাঁচ ছেলেসহ বহু আত্মীয় পরিজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি।

আলহাজ্ব ছাবিরা রউফের মৃত্যুতে উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন ও উত্তরা ইউনিভার্সিটি পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

 বুধবার জোহরের নামাজের পর গোপালগঞ্জ জেলা কোর্ট মসজিদে চত্ত্বরে আলহাজ্ব ছাবিরা রউফ এর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।