নানা আয়োজনে নোয়াখালীতে নিরাপদ সড়ক দিবস পালিত

“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যে সমাবেশ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) জেলা প্রশসানের সহযোগিতায় এসব কর্মসূচি পালন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী শাখা। 

এ দিবসটি উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেক বক্তৃতা করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ, সিভিল সার্জন ডা: মাসুম ইফতেখার, বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন, নোয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মো.মাসুদ পারভেজ, বিআরটিত্র নোয়াখালীর উচ্চমান সহকারী এম দিদারুল করিম সিকদার, হিসাব সহকারী মো.মাসুদ প্রমুখ।  

এর আগে, নোয়াখালী জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

এসময় বিআরটিএ, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আবদুল্লাহ আল মামুন বলেন, “দিবসকে যথাযোগ্য মার্যাদায় সাফল্য মণ্ডিত করার জন্য বর্তমান সরকার, জেলা প্রশাসন, বিআরটিএ, সড়ক ও জনপথ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সড়ক পরিবহনের সম্মানিত মালিক শ্রমিকবৃন্দ স্ব স্ব অধিক্ষেত্র থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আশা করছি ভবিষ্যৎ প্রজন্ম এ দিবসের তাৎপর্য সম্পর্কে অধিকতর সচেতন হবে এবং এ থেকে দীক্ষা অর্জন করে সড়ক দুর্ঘটনা  হ্রাসকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।”

সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলী জনাব মো. শাকিরুল ইসলাম বলেন, “সর্তকর্তার, সচেতনতা ও উন্নয়ন কর্মকান্ডকে অব্যহত রেখে  নোয়াখালী জেলার চলমান সড়ক ও মহাসড়কের কাজ শেষ হলে সড়ক দুঘর্টনা আরও হ্রাস পাবে।”

নোয়াখালী জেলার সহকারী পুলিশ সুপার জনাব মো. মোর্তাহিন বিল্লাহ বলেন, “একটি অঙ্গীকার, একটি নির্দেশনা সেটি হচ্ছে আইন যথাযথ ভাবে মেনে চলা। ড্রাইভিং পেশা ব্যবসা নয় সেবা। পরিবহন সেক্টরের স্ব স্ব স্টকে হোল্ডারের সমন্বয়ে প্রশিক্ষণের আওতায় আনলে সড়ক দুর্ঘটনার অনেকাংশে হ্রাস পাবে।”

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, “সবার প্রতি একটি নির্দেশনা যথাযথ ভাবে আইন মেনে চলা। সবার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। নোয়াখালী শহরের সৌন্দর্য্য বর্ধনের জন্য সড়কের মাঝখানে ডিভাইডারে কিছু ছোট প্রজাতির গাছ লাগানো হয়েছে। গাছগুলো অসেচতন পথচারী গায়ে ধাক্কা দিয়ে ভেঙে ফেলছে।” এ ব্যাপারে সচেতনতাসহ ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো ও নির্দিষ্ট জায়গায় সিএনজিচালিত অটোরিক্সা, মাইক্রোবাসসহ বিভিন্ন শ্রেণীর যানবাহন পৌরসভা কর্তৃক নির্ধারিত স্থানে পাকিং করার জন্য অনুরোধ জানান তিনি।