Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাটখিলে প্রথম নারী ইউএনও’র যোগদান

ফাহমিদা মুস্তফা স্বর্না এর আগে ইউএনও হিসেবে কক্সবাজারের রামু উপজেলায় কর্মরত ছিলেন

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম

নোয়াখালীর চাটখিল উপজেলায় উপজেলা  নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ফাহমিদা মুস্তফা স্বর্না। তিনি চাটখিল উপজেলার প্রথম নারী ইউএনও।

সোমবার (১১ ডিসেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। তিনি চাটখিলের সদ্য বদলি হওয়া ইউএনও ইমরান হক ভূঁইয়ার স্থলাভিষক্তক হলেন।

ফাহমিদা মুস্তফা স্বর্না এর আগে ইউএনও হিসেবে কক্সবাজারের রামু উপজেলায় কর্মরত ছিলেন।

নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জনপ্রশাসন মন্ত্রণালয় দেশের অন্যান্য উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে তাকেও বদলি করে।

নতুন ইউএনও’র নেতৃত্বে চাটখালি উপজেলা প্রশাশনের কার্যক্রমের গতি আরও বৃদ্ধি পাবে বলে আশা সংশ্লিষ্টদের।

   

About

Popular Links

x