নাসিরনগরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে নাসিরনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোনাব্বর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহাগ রানা, প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মো. আছমত আলী, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া, সাংবাদিক মুরাদ মৃধা, সাংবাদিক মনিরুল ইসলাম, সাংবাদিক বরুণ কান্তি সরকার, সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া, উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় ইউএনও সকলের সহযোগিতায় নাসিরনগরে ভালো কাজ করার আশ্বাস দেন।