সমস্যার সমাধানে ফের শুরু হচ্ছে ‘কল রাশেক’

লুটের সংস্কৃতি নিয়ে মৌলিক দর্শন নির্ভর আলাপচারিতা ও তরুণ প্রজন্মের নানা সংকট-সমস্যার সমাধানের শো ‘‘কল রাশেক’’। অনুষ্ঠানে মূলত তরুণ সমাজের নানা প্রশ্নের সমাধান দেওয়া হয়। পাশাপাশি দর্শনভিত্তিক নানা আলোচনা-আলাপচারিতাও হবে এই আয়োজনে।  

তরুণ প্রজন্মের ইচ্ছা, অভিলাষ, স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে পডকাস্টটি সঞ্চালনা করবেন জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব রাশেক রহমান।

দীর্ঘ কয়েক বছর পর আগামী ২৭ এপ্রিল শোটির প্রথম আয়োজন শুরু হবে। রাত ১১টায় এই শোটি সরাসরি সম্প্রচারিত হবে ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে। 

প্রথম পডকাস্টে থাকছেন জনপ্রিয় নাট্য অভিনেতা, লেখক মামুনুর রশিদ ও নাট্যব্যক্তিত্ব আজাদ আবুল কালাম।  

রাশেক রহমান জানান, কয়েক বছর আগে ঢাকা এফএম (৯০.৪) রেডিও স্টেশনে সম্প্রচারিত হতো ‘‘কল রাশেক’’। মূলত তরুণদের চাওয়া পাওয়া, মনোবেদনা ও আশা জাগার কথা শুনতে চাওয়ার অংশ হিসেবেই এই শোটি ছিল। সব ধরনের সমস্যার হয়তো সমাধান করতে পারতাম না, তবে অবশ্যই মানসিকভাবে সবার পাশে থাকার অংশ হিসেবেই আমাদের আয়োজনটি ছিল। শোটি পুনরায় শুরু করতে পারছি ভেবে ভালো লাগছে। 

লাইভ পডকাস্টটি সঞ্চালনা করবেন জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব রাশেক রহমান/সংগৃহীত