কুমিল্লা এবং ফেনীতে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম।
বুধবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলার মডেল মসজিদ এলাকায় এবং ফেনীর পরশুরাম উপজেলার অনন্তপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে তিনি ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) ড. এ কে এম আজাদুর রহমান, প্রধান প্রকৌশলী (প্রকল্প) মো. আব্দুর রহিম মল্লিক, নির্বাহী পরিচালক মো. আসাফউদ্দৌলা, সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার এবং বাপবিবো ও পবিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।