বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. সামিনা আহমেদ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
উপসচিব এটিএম শরিফুল আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএসআইআর আইন, ২০১৩ এর ধারা ৫(৩) ও ৫(৬) অনুযায়ী ড. সামিনা আহমেদকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।