রাজধানী ঢাকার পাবলিক টয়লেটের উন্নয়নে চার বছর ধরে একসঙ্গে কাজ করছে স্যানিটেশন সল্যুশনদাতা প্রতিষ্ঠান “ভূমিজ”ও দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেট ক্লিনার ব্র্যান্ড “ডমেক্স” ।
তবে শহরের বিভিন্ন স্থানে ভূমিজ’র তৈরি মানসম্মত পাবলিক টয়লেট থাকার পরও অনেকে রাস্তা-ঘাটে মলমূত্র ত্যাগ করে থাকেন। এই সমস্যাকে সবার সামনে তুলে ধরতে সম্প্রতি বিশ্ব টয়লেট দিবসকে সামনে রেখে ডমেক্স ও ভূমিজ যৌথভাবে একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করে। ক্যাম্পেইনটির স্লোগান “বন্ধ করুন পাব-লিক-এর টয়লেট, ব্যবহার করুন পাবলিক টয়লেট”। যেখানে–সেখানে মূত্রত্যাগ না করার আহ্বান জানানো এবং এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই ক্যাম্পেইনটির কার্যক্রম শুরু হয়।
এই ক্যাম্পেইনের মাধ্যমে “পাবলিকের টয়লেট” (পাবলিক প্লেসকে টয়লেট বানিয়ে ফেলা) ও “পাবলিক টয়লেট”-এর (পরিষ্কার, ভূমিজ ও ডমেক্স টয়লেটের মতো সুবিধা যেখানে থাকে) পার্থক্য তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় সুবিধা-সম্বলিত পাবলিক টয়লেট ব্যবহারের জন্য আহ্বান জানানো হয়।
ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর “বাপকা ব্যাটা” খ্যাত শুভাশিস ভৌমিক, “থটস অব শামস” খ্যাত শামস আফরোজ চৌধুরী এবং “কিটো ভাই” ওরফে মাশরুর ইনান।
তারা সবাই নিজ নিজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে “পাব-লিক-এর টয়লেট” বন্ধের দাবি জানান।
এই বার্তাটি আরও কার্যকরীভাবে সবার মাঝে পৌঁছে দিতে ক্যাম্পেইনের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে রাস্তা-ঘাটে মূত্রত্যাগ ও পাবলিক টয়লেট ব্যবহারের পার্থক্য দেখানো হয়েছে। এই ভিডিও’র মাধ্যমে দুর্গন্ধহীন, পরিষ্কার ও স্বাস্থ্যকর শহর নিশ্চিত করার জন্য কেন সঠিক অপশন বেছে নেওয়া উচিত, সে সম্পর্কেও জানানো হয়েছে।
ভূমিজ ও ডমেক্স টয়লেট ক্লিনার বিশ্বাস করে- এই ক্যাম্পেইনের মাধ্যমে শহরের মানুষ পাবলিক টয়লেট ব্যবহারের গুরুত্ব বুঝবে এবং শিগগিরি সব “পাব-লিক-এর টয়লেট” উঠিয়ে দিয়ে একটি পরিষ্কার ও বসবাসের উপযোগী বাংলাদেশ গড়ে তুলবে।