নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থী জাহাঙ্গীর হোসেনের জন্য এবারের এসএসসি পরীক্ষা ছিল অনিশ্চিত। পড়াশোনায় নিয়মিত ও আগ্রহী হলেও পরীক্ষার প্রবেশপত্র হাতে পাওয়াটা ছিল তার কাছে স্বপ্নের মতো।
বিদ্যালয়ের বকেয়া ফি পরিশোধ করতে না পারায় এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে দেখা দেয় জটিলতা। জাহাঙ্গীরের পরিবারের আর্থিক অবস্থা এমন, যেখানে প্রতিদিনের খাবারের ব্যবস্থাই কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় পরীক্ষার ফি পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব হয়নি।
এই পরিস্থিতির কথা ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নজরে এলে তিনি নিজ উদ্যোগে জাহাঙ্গীরের বকেয়া ফি পরিশোধ করেন এবং পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করেন।
পরীক্ষার দিন সকালে কেন্দ্রে যাওয়ার পথে জাহাঙ্গীর বলেন, “আজ আমি পরীক্ষায় বসতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। কিছুদিন আগেও ভাবিনি এটা সম্ভব হবে। একজনের সহায়তায় আমার এই সুযোগটা তৈরি হয়েছে।”
নাছির উদ্দিন নাছির বলেন, “একজন শিক্ষার্থীর শিক্ষা যেন শুধুমাত্র টাকার অভাবে থেমে না যায়- এই চিন্তা থেকেই পাশে দাঁড়ানো।