ভারতীয় ও পাকিস্তানিদের চেয়ে আয়ু বেড়েছে বাংলাদেশিদের।
শুক্রবার (২ অক্টোবর) প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘গ্লোবাল হেলথ এস্টিমেটস’-এর অংশ হিসেবে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটির সর্বশেষ শুমারিতে দেখা গেছে, ২০২৩ সালে ভারতীয়দের গড় আয়ু ছিল ৭১ বছর। পাকিস্তানিদের গড় আয়ু ৬৮ দশমিক ২ বছর। আর বাংলাদেশিদের গড় আয়ু ৭২.৭ বছর।
যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষের বেঁচে থাকার সময় আরও বেশি। এ দুটি দেশের গড় আয়ু যথাক্রমে ৭৮.৫ বছর এবং ৮১.৪ বছর।
ডব্লিউএইচও জানিয়েছে, ২০২৩ সালে বৈশ্বিক গড় আয়ু দাঁড়ায় ৭৩.৩ বছরে। যা ২০১৯ সালের গড় আয়ু ৭৩.৪ বছরের প্রায় কাছাকাছি। ওই বছরের শেষ থেকে বিশ্বে করোনা মহামারি দেখা দেয় এবং ২০২০ সালে তাণ্ডব চালায়।
২০২১ সালে করোনা মহামারির কারণে গড় আয়ু ৭১ দশমিক ৫% ছিল।