Saturday, October 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর সতর্কবার্তা

সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০১:১২ পিএম

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস।

দূতাবাস বলেছে, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর অতীতের যেকোনো অভিবাসন-সংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়ে কনস্যুলার কর্মকর্তারা আগে থেকেই অবগত থাকতে পারেন। এ কারণে কোনো তথ্য গোপন না করে বা বিভ্রান্তিকর বক্তব্য না দিয়ে সত্য তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়,  কোনো আবেদনকারী মিথ্যা তথ্য দিলে বা জাল নথিপত্র উপস্থাপন করলে তার ভিসা আবেদন বাতিল হতে পারে। একইসঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।

   

About

Popular Links

x