শিক্ষাবৃত্তি দেবে মিডল্যান্ড ব্যাংক, কারা পাবেন এই সুযোগ?

২০২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া মেধাবী এবং আর্থিক সহায়তাপ্রত্যাশী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এ বৃত্তির জন্য আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের যোগ্যতা

২০২৫ শিক্ষাবর্ষে সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ডেন্টাল কলেজ অথবা নির্বাচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া ন্যূনতম জিপিএ ৪.৫০ পেতে হবে।

আবেদনের শেষ তারিখ

আগ্রহী শিক্ষার্থীদের ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

পাবলিক রিলেশন ডিভিশন, জাহেদ প্লাজা, ৭ম তলা, ৩০ গুলশান, গুলশান-২, ঢাকা।

বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে মিডল্যান্ড ব্যাংকের ওয়েবসাইটে: www.midlandbankbd.net