শীতকালে কেন হাত-পা বেশি ঠাণ্ডা হয়? উপশম মিলবে যেভাবে

শীতকালে হাত-পা ঠাণ্ডা হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। এমন পরিস্থিতি অস্বস্তিতে ভোগেন অনেকেই। ঠাণ্ডায় শরীরের কোনো কোনো অংশে হতে পারে ব্যথাও। মনে রাখতে হবে, রক্তপ্রবাহের কারণেই আমাদের শরীরকে গরম রাখে।

ঠাণ্ডায় হাত-পায়ের রক্তনালি কিছুটা সংকুচিত হয়। ফলে এসব অংশের রক্তপ্রবাহ কমে গিয়ে ঠাণ্ডার অনুভূতি বেশি হয়।

তবে, সব মানুষের ক্ষেত্রে বিষয়টি একরকম না। এ সমস্যায় ভুগলে কী করবেন? শীতে ঠাণ্ডা হাত-পা গরম রাখার কয়েকটি উপায় জেনে নিন-

মোজা ও গ্লাভস: ঠাণ্ডায় হাত-পায়ের সুরক্ষা দিতে মোজার জুড়ি নেই। ভালো কাপড়ের গ্লাভস ও মোজা ব্যবহার করা উচিত। এতে হাত-পা উষ্ণ থাকবে।

সরিষার তেল: হাত-পায়ে সরিষার তেল মাখতে পারেন। এতে রক্তপ্রবাহ বাড়বে, মিলবে গরম অনুভূতি। অনেক সময় রাতে পা ঠাণ্ডা থাকায় শরীরে কাঁপুনি হয়। তাই রাতে ঘুমানোর আগে পায়ে সরিষার তেল মাখতে পারেন।

ব্যায়াম: নিয়মিত ব্যায়াম শরীর রাখে। দিনে অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন। ব্যায়াম পুরো শরীরেই রক্ত সঞ্চালন বাড়ায়।

গরম সেঁক: অতিরিক্ত ঠাণ্ডা অনুভূত হলে হাত-পায়ে হিটিং প্যাড ব্যবহার করে সেঁক দিন।

খাবার: শরীরে রক্ত প্রবাহ কমে যাওয়ার একটি কারণ হতে পারে রক্তশুন্যতা। তাই রক্ত প্রবাহ বাড়াতে আয়রন যুক্ত খাবার যেমন- শাক, সবজি, মাংস, মাছ ইত্যাদি খান।

পানি: শীতে পানি কম পান করা হয়। ফলে শরীর আর্দ্রতা হারিয়ে হাত-পা ঠাণ্ডা হয়ে যেতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।

এত কিছুর পরেও হাত-পা গরম না হলে চিকিৎসেকর পরামর্শ নিন।