পেঁয়াজের রসে দূর হবে ত্বকের ৩ সমস্যা

রান্নার অন্যতম উপকরণ পেঁয়াজ। তবে রান্না ছাড়াও রূপচর্চাতেও রয়েছে পেঁয়াজের ব্যবহার। বিশেষ করে ত্বকের তিনটি উল্লেখযোগ্য সমস্যা দূর করত পেঁয়াজের রস বেশ উপকারী। চলুন, জেনে নেওয়া যাক সে সম্পর্কে-

দাগছোপ দূর করতে

নানা কারণে ত্বকে দাগছোপ পড়ে। আর এই দাগছোপ দূর করতে পারেন পেঁয়াজের রসে। পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকের দাগছোপ পড়া অংশে লাগান। কয়েক দিন নিয়ম করে ব্যবহার করলে ত্বকে ফিরবে জেল্লা।

বয়সের ছাপ ঠেকাতে

একটা সময়ের পর ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করে। পেঁয়াজের রসে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বককে ভিতর থেকে টানটান রাখে। ত্বকের মসৃণতা বজায় রাখে পেঁয়াজের রস। তাই পেঁয়াজ দিয়ে বানিয়ে নিতে পারেন “অ্যান্টি এজিং মাস্ক”। দই, অ্যাভোকাডো এবং পেঁয়াজের রস একসঙ্গে মিশিয়ে একটি মাস্ক বানিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এই মাস্ক ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ পড়তে পারবে না।

রোদে পোড়া দাগ তুলতে

ত্বকের রোদে পোড়া দাগ দূর করা সহজ নয়। তবে পেঁয়াজের রস সেই পোড়া দাগ তুলতে সাহায্য করে। পেঁয়াজের রসে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখে। পেঁয়াজের রসের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ত্বকে মাখতে পারেন। ত্বকের পোড়া দাগ চলে যাবে বলে আশা করা যায়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা